পরিচালনায় অ্যানিস্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগে এবার শামিল হতে যাচ্ছেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। এ বিষয়ে পাঁচটির মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি। বাকিগুলো বানাবেন অ্যালিসিয়া কিজ, ডেমি মুর, পরিচালক প্যাটি জেনকিনস। তবে পঞ্চম জনের নাম জানা যায়নি। ‘প্রোজেক্ট ফাইভ নিয়ে আমরা বেশ আশাবাদী। স্তন ক্যানসারের ওপর এটি শুধু তথ্যচিত্রই হবে না, মানুষকে বিনোদনও দেবে। আমাদের লক্ষ্যটা খুব বড় না। সাধারণের কাছে বার্তাটা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ বললেন অ্যানিস্টন। ওয়েবসাইট।