পরিচালনায় নামছেন কিয়ানু রিভস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হলিউড অভিনেতা কিয়ানু রিভস। ম্যান্ডারিন ও ইংরেজি ভাষার একটি ছবি পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ছবির নাম ম্যান অব তাই চি। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করবেন কিয়ানু রিভস। কিন্তু সবার আগে অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সম্প্রতি তিনি চায়না ফিল্ম গ্রুপ এবং ভিলেজ রোডশো পিকচার্সের সঙ্গে আলোচনা করেছেন। এই তারকা সম্প্রতি ৪৭ রনিন ছবির কাজ শেষ করেছেন। পরিচালনার ব্যাপারে কিয়ানু রিভসের বক্তব্য জানা যায়নি। ওয়েবসাইট।