পরিচালনায় ব্যারিমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরার সামনে অভিনয়ের চেয়ে পেছনে কাজ করতে বেশি পছন্দ করেন ড্রিউ ব্যারিমোর। এবার একটি মিউজিক ভিডিও পরিচালনা করবেন এই অভিনেত্রী। মার্কিন রক ব্যান্ড বেস্ট কোস্টসের নতুন ভিডিওটি ব্যারিমোর পরিচালনা করতে যাচ্ছেন। ব্যান্ডটির সদস্য বিথানি কসেনতিনো সম্প্রতি এক সাক্ষাত্কারে জানান, লস অ্যাঞ্জেলেসে একটি শো শেষে ব্যারিমোরের সঙ্গে সাক্ষাত্ হয়েছে তাঁর। এ সময় তাঁরা কীভাবে একত্রে কাজ করা যায় তা নিয়ে আলাপ করেছেন। কারা কারা মিউজিক ভিডিওটিতে থাকবেন, তা নিয়েও পরামর্শ হয়েছে। প্রাথমিকভাবে অভিনেত্রী কোলি মোরেজ, মিরান্ডা কসগ্রোভ মিউজিক ভিডিওতে থাকবেন বলে জানা গেছে। ওয়েবসাইট।