পরিচালনায় মনীষা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের বাঘা বাঘা নির্মাতা ফেল মেরেছেন। সেই আশুতোষ গোয়াড়িকর থেকে শুরু করে মীরা নায়ার, শ্যাম বেনেগাল—সবাই এক-আধবার ছবিটি বানানোর চেষ্টা করেছেন। কিন্তু কারও স্বপ্নই আলোর মুখ দেখেনি। গৌতম বুদ্ধের জীবনী অবলম্বনে ছবি বানাতে গিয়ে সবাই হোঁচট খেয়েছেন। এবার এগিয়ে এসেছেন মনীষা কৈরালা। না, কোনো অভিনয় নয়, সোজাসাপ্টা পরিচালনা। নেপালি এক প্রযোজক গৌতম বুদ্ধের ওপর ছবি বানাতে চেয়েছেন। পরিচালক হিসেবে মনীষাকে প্রস্তাব দেওয়া হয়েছে। মনীষা নিজেও বুদ্ধের জীবনাচরণ অনুসরণ করেন। তাই প্রস্তাবটা পেয়ে ‘হ্যাঁ’ বলার জন্য দ্বিতীয়বার ভাবেননি। এ বছরের শেষ নাগাদ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ওয়েবসাইট।