পরিচালনায় রাখি সাওয়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্ত

রাখি সাওয়ান্ত বলিউডের ‘আইটেম গার্ল’ হিসেবেই বেশি পরিচিত। টুকটাক অভিনয়ও করেছেন। এবার তিনি বসতে যাচ্ছেন পরিচালকের আসনে। রাখি জানিয়েছেন, শিগগিরই তিনি একটি মিউজিক ভিডিও পরিচালনার কাজে হাত দেবেন।
প্রথমবারের মতো পরিচালনা করতে যাচ্ছেন বলে দারুণ উচ্ছ্বসিত রাখি। বলেন, ‘এই প্রথম আমি একসঙ্গে ৩০ জন নৃত্যশিল্পীর নাচ পরিচালনা করব। অবশ্য আমার ভক্তদের কথা ভেবে পরিচালনার পাশাপাশি নিজেও অভিনয় করব এই ভিডিওটিতে।’ আগামী মাসে ভারতের গোয়ায় এর শুটিং শুরু হবে বলে জানান রাখি সাওয়ান্ত।
তিনি আরও বলেন, ‘আমি সব সময় এমন কিছু পরিচালনা করতে চেয়েছি, যা আমার কাজের সঙ্গে মিলে যায়। আর মিউজিক ভিডিও হচ্ছে আমার প্রাণ। এ কাজটি শুরু করার জন্য অধীর অপেক্ষায় আছি।’

আইএএনএস।