পরিচালনায় রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি
রানী মুখার্জি

অভিনেতা-প্রযোজকের চেয়ে পরিচালক-প্রযোজকের সম্পর্কটাই জমে বেশ৷ যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) কর্ণধারের সঙ্গে সম্প্রতি সাত পাকে বাঁধা পড়া রানী মুখার্জি এবার তাই নতুন ভূমিকায় হাজির হতে চলেছেন৷ আদিত্য চোপড়ার প্রযোজনায় ছবি পরিচালনা করবেন রানী৷
শাড়ির আঁচলের গিট্টুতে চোপড়া পরিবারের নিয়ন্ত্রণ ভালোমতোই বেঁধে ফেলেছেন রানী৷ ওয়াইআরএফেরও দেখভাল করছেন৷ জানা গেছে, শিগগিরই পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন এই বাঙালি বধূ৷ নতুন ছবি মারদানির মূল চরিত্রে অভিনয় করা রানী পরিচালকের ওপর খবরদারিও শুরু করেছেন বলে নিন্দুকেরা কানাকানি করছে৷ শুধু তা-ই নয়, বাড়ির বউ হিসেবে সংসারের অনেক দায়িত্ব এরই মধ্যে কাঁধে তুলে নিয়ে শাশুড়ির মনও জয় করেছেন৷ বলিউড হাঙ্গামা৷