পরিচালনায় শীর্ষেন্দুর মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেয়ের। আর প্রথম ছবিতেই মেয়ে বেছে নিলেন বাবার উপন্যাসই। বাবা যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রথম ছবির জন্য এর চেয়ে ভালো গল্প আর কোথায় পেতেন দেবলীনা মুখোপাধ্যায়! গোয়েন্দা কাহিনিনির্ভর থ্রিলার সিঁড়ি ভেঙে ভেঙে বানাচ্ছেন দেবলীনা। ছবিতে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত আর অনন্যা চট্টোপাধ্যায়।
প্রথম ছবি হলেও চলচ্চিত্র বানানোর কায়দাটা ভালোই জানা আছে দেবলীনার। ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন এক দশকের বেশি সময়। দীর্ঘদিন কাজ শেখার পরই আটঘাট বেঁধে মাঠে নামছেন দেবলীনা।
দেবলীনা বলেন, ‘গল্পটি নিয়ে ঋতুপর্ণ ছবি করতে চেয়েছিলেন। এটা হবে তাঁর স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন।’ টিএনএন।