রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ। এ উপলক্ষে লেজার ভিশন বাজারে এনেছে রবীন্দ্রসংগীতের অ্যালবাম ইচ্ছামতি। শিল্পী অনিমা রায়। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।‘ইচ্ছামতি’ অ্যালবামের কথা বলুন।ইচ্ছামতি আমার চতুর্থ একক অ্যালবাম। এবার বাইশে শ্রাবণ উপলক্ষে অ্যালবামটি করছি। সংগীতায়োজন করেছেন কলকাতার অমিত বন্দ্যোপাধ্যায়। গানগুলোর সঙ্গে অ্যাকোস্টিক গিটার ও পিয়ানোর ব্যবহার বেশি করা হয়েছে। এই সময়ের শ্রোতাদের কথা ভেবেই এই পরিকল্পনা করেছি। খুব পরিচিত গানের পাশাপাশি কিছু অপ্রচলিত গানও গেয়েছি।বাইশে শ্রাবণ... এখনো তো অনেক দিন বাকি?ঠিকই বলেছেন। এবার বাইশে শ্রাবণ যখন উদ্যাপন করা হবে, তখন থাকবে রমজান মাস। তখন আবার ঈদের অ্যালবামের একটা ব্যাপার থাকবে। প্রকাশনা অনুষ্ঠানও সেভাবে করা যাবে না। তাই একটু আগেই অ্যালবামটি বের করার উদ্যোগ নিয়েছি।প্রকাশনা অনুষ্ঠানটি কবে করছেন?আজ বিকেলে, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। যৌথভাবে আয়োজন করছে জাতীয় জাদুঘর ও রবীন্দ্র একাডেমি।অ্যালবামটির কাজ কোথায় করেছিলেন?কলকাতায়। এ বছর জানুয়ারি মাসে। তখন ১৩ দিন ছিলাম। গান রেকর্ডিংয়ের জন্য সময় লেগেছিল সাত দিন। তারা টিভিতে ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। ওই অনুষ্ঠানের জন্য আরও কয়েক দিন থাকতে হয়েছিল।