পরিণীতি চোপরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপরা
পরিণীতি চোপরা

এই মাসের ১৫ তারিখে পরিণীতি চোপরা গিয়েছেন ইন্দোনেশিয়ার বালিতে। বালির সৌন্দর্যে দারুণ মুগ্ধ তিনি। তাই সেখানে পৌঁছেই টুইটারে টুইট করেছেন, ‘বালি আমার নতুন স্বর্গ।’ পাশাপাশি সেই স্বর্গের ছবি পোস্ট করতেও ভোলেননি তিনি। ১৮ তারিখে প্রথম সমুদ্রে ডুব দেওয়ার পর এই বিশেষ ঘটনার কথাও টুইট করে লিখেছেন, ‘অবশেষে সাগরে আজকে প্রথম ডুব দিলাম। দারুণ অভিজ্ঞতা। জিন্দেগি না মিলেঙ্গি দোবারা ছবিতে ঠিকই বলেছে। ডুব দেওয়াটা অনেকটা মেডিটেশনের মতন—আমি এখন সেটা বুঝলাম।’