পরিণীতির পরিণতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে ‘জিরো ফিগার’–এরই জয়জয়কার। ক্যাটরিনা প্রিয়াঙ্কা—সবাই এই তত্ত্বেরই অনুসারী। তবে প্রিয়াঙ্কারই বোন পরিণীতি চোপড়া আবার একটু অন্য রকম। প্রথম ছবিতে একটু মটুই লেগেছিল তাঁকে। যদিও পরিণীতি দাবি করলেন, কঠোর পরিশ্রম করে শরীরটাকে একেবারেই পলকা বানিয়ে ফেলেছেন।
পরিণীতি বলেন, ‘যখন কাজ শুরু করলাম, আমি একটু মটুই ছিলাম। তবে এখন আমি অনেকটাই ওজন কমিয়েছি। আগের চেয়ে দেখতেও ভালো লাগে। শুকনা হওয়ার জন্য কত খাটাখাটুনিই না করেছি। এখন তো আমি রোগা-পাতলাই।’ সোনাক্ষী, হুমা কুরেশি আর বিদ্যা বালানেরা কিন্তু এখনো জিরো ফিগার-তত্ত্বে বিশ্বাসী নন। পিটিআই।