পরিতে বিশ্বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

কেটি পেরি বিশ্বাস করেন জিন-পরিতে। তাঁর ধারণা, কোনো এক অদৃশ্য শক্তি তাঁকে সব সময় রক্ষা করছে সব ধরনের বিপদ-আপদ থেকে। নিজের পাশে সব সময়ই বিশেষ একটি অস্তিত্বের উপস্থিতি অনুভব করেন রোয়ারখ্যাত এই তারকা। সম্প্রতি একটি টুর কনসার্টে নাকি সেই অদৃশ্য শক্তির উপস্থিতি তিনি টের পেয়েছেন। জানিয়েছেন, মঞ্চে যখন ‘বাই দ্য গ্রেস অব গড’ গানটি ধরেন কেটি, তখন কোথা থেকে যেন একটা সাদা পালক উড়ে আসে তাঁর কাছে। তাঁকে ঘিরে কিছুক্ষণ হাওয়ায় ওড়ে পালকটি, এরপর হাওয়ায় মিলিয়ে যায়। তিনি এই অদৃশ্য সত্তাকে পরি বলে সম্বোধন করেছেন। ‘পরির মতো পেরি’কে কি তবে পরিতে ধরেছে?