প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বিরাট বটগাছ, নিচে একটি ছোট্ট বালক। শীতল ছায়ায় বাইসাইকেল নিয়ে বসে আছে। ছবিটি এক গ্রামের৷ গ্রামবাংলার কিশোর ও শহরের তরুণদের বাইসাইকেলে পথচলার ছবি নিয়ে দৃক গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিডি সাইকেলিস্টস আয়োজিত ‘পরিবর্তনের তিন বছর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
প্রদর্শনীতে মোট ২৮ জন সাইকেলিস্টস ও আলোকচিত্রীর তোলা ৫৮টি ছবি রয়েছে৷ দুই দিনের এই প্রদর্শনী চলবে আজ বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত৷