পরিবারগুলোর কাছে পৌঁছাতে পেরেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে প্রচারিত হবে অনুষ্ঠান তবুও বাঁধন। উপস্থাপনা করেছেন রোকেয়া প্রাচী। কথা হলো তাঁর সঙ্গে। অনুষ্ঠানটির ধরন—মানুষের সম্পর্কের নানা সমস্যা, জটিলতা, দ্বন্দ্ব, টানাপোড়েন এবং তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও পরামর্শের মাধ্যমে সমাধান করা হয়। অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হয়। প্রতিটি পর্বে বিভিন্ন বিষয় থাকে। দর্শকেরা ওই বিষয়ের ওপর তাঁদের সমস্যা জানাতে পারেন। তার মনোবিশ্লেষণ করেন মনোরোগ চিকিত্সক মোহিত কামাল।থাকছেন অতিথি—অনুষ্ঠানের সংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করছেন—এমন উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। কিংবা যিনি ওই বিষয়ের ওপর ভালো পরামর্শ দিতে পারবেন, তাঁকে। দর্শকদের প্রতিক্রিয়া—দর্শকদের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। অনুষ্ঠান চলার সময় প্রচুর ফোন আসে, মুঠোফোন বার্তা আসে। অনুষ্ঠানের জন্য আমরা যে বিষয়গুলো নির্বাচন করছি, তার সঙ্গে অসংখ্য মানুষ আর পরিবার জড়িয়ে আছে। ফলে আমরা অল্প দিনেই পরিবারগুলোর কাছে পৌঁছাতে পেরেছি। আমরা তাঁদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, একই পরিবারের প্রায় সব সদস্য একসঙ্গে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন। উল্লেখযোগ্য অভিজ্ঞতা—আমাদের এখানে বর্তমানে সাইবার অপরাধ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমরা এই অনুষ্ঠানে সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট একটি ছেলের ওপর প্রতিবেদন প্রচার করেছি। ছেলেটি যথেষ্ট মেধাবী। কিন্তু সে নিজের মেধাকে নেতিবাচকভাবে ব্যবহার করছে। যদি তার মেধাকে ইতিবাচকভাবে ব্যবহার করা সম্ভব হতো, তাহলে দেশ অনেক উপকৃত হতো।অভিনয়—শওকত ওসমানের নেকড়ের অরণ্য উপন্যাস থেকে একটি চলচ্চিত্র তৈরি হবে। সরকার এরই মধ্যে ছবিটির জন্য অনুদান দিয়েছে। আমি এই ছবিতে অভিনয় করব।