পরিবারসহ পূজামণ্ডপে মৌটুসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী ও সন্তানকে নিয়ে রাজধানীর একটি পূজা মণ্ডপে মৌটুসি
স্বামী ও সন্তানকে নিয়ে রাজধানীর একটি পূজা মণ্ডপে মৌটুসি

পরিবারের সবাইকে নিয়ে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ঘুরছেন অভিনেত্রী মৌটুসি বিশ্বাস। গত শনিবার থেকেই স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাচ্ছেন তিনি। অঞ্জলি দেওয়া, প্রসাদ গ্রহণ করছেন, পুরোনো বন্ধুদের সঙ্গেও দেখা হচ্ছে এই সুযোগে।


কথা প্রসঙ্গে বললেন, ‘আমি প্রথম দিন গিয়েছিলাম আমার বাসার কাছে বসুন্ধরা আবাসিক এলাকার একটি পূজা মণ্ডপে। গতকাল কলাবাগান। আজও একটি মণ্ডপে যাব।’

পূজা উপলক্ষে এ অভিনেত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘উৎসব আমাদের সবার জন্য। তাই আমার ভক্তসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা।’

এদিকে আগামীকাল থেকে একটি রান্না বিষয়ক রিয়্যালিটি শো-এর শুটিং শুরু করবেন মৌটুসি। এটি প্রচার হবে এটিএন বাংলায়। এ প্রসঙ্গে বলেন, ‘সারা দেশের বিভিন্ন প্রতিযোগীর ভেতর থেকে বাছাই করে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ নেবেন এ প্রতিযোগিতায়। এর মধ্যে থেকে বাছাই করা হবে একজনকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি।’

১৩ পর্বের এ রান্না বিষয়ক অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়।