পরিবারসহ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কইয়ের তেলে কই ভাজার মতো অবস্থা! সত্যমেব জয়তে অনুষ্ঠানটি শুরু করার পর থেকে মহা ব্যস্ত আমির খান। দিন শুরু হয় তাঁর ভোর পাঁচটায়। সাত মাস বয়সী ছেলে আজাদ তখন থাকে ঘুমিয়ে। আর ঘরে ফিরতে ফিরতে মাঝ রাত, তখনো ছেলে ঘুমের দেশে! তাই পুত্র পায় না পিতাসঙ্গ, পিতা পায় না পুত্রসঙ্গ। সবদিক বিবেচনা করে আমির ঠিক করেছেন, আগস্টের ৩ তারিখে যুক্তরাষ্ট্রে যাবেন ছেলে আজাদ ও স্ত্রী কীরণকে সঙ্গে নিয়ে। তাই যদি হয়, তাহলে এটাই হবে আজাদের প্রথম বিদেশভ্রমণ। ধুম থ্রি ছবির শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন আমির। এই সুযোগে শুটিংয়ের পাশাপাশি সময় দেবেন পরিবারকে। নভেম্বরের প্রথম সপ্তাহেই আবার ফিরে আসার কথা তাঁর। জি নিউজ ব্যুরো।