সুমাইয়া শিমু, শুনলাম আপনি নাকি অসুস্থ?হ্যাঁ, কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গর্তের মধ্যে পা পড়ে যায়। এতে পায়ের লিগামেন্টে প্রচণ্ড ব্যথা পাই। পাঁচ-ছয় দিন ধরে বাসায় বন্দী হয়ে আছি। শুয়ে-বসে দিন কাটাচ্ছি। শুটিংয়ের সমস্যা হচ্ছে না?হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। বেশ কয়েকটি চলতি নাটকের শুটিং চলছিল। সুস্থ না হওয়া পর্যন্ত সেগুলো করা যাবে না। সেগুলোর মধ্যে আছে রেদোয়ান রনির রেডিও চকলেট, মোস্তফা মননের নারী, সকাল আহমেদের রিকশাওয়ালা। বিজ্ঞাপনে কাজ করছেন না কেন? অনেক দিন আগে ইউরো অরেঞ্জ নামের একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছি। এখন যদি ভালো কোনো পণ্য বা নির্মাতা পাই, তাহলে কাজ করব। বিয়ে নিয়ে কী ভাবছেন?বিষয়টা আসলে পরিবারের ওপর নির্ভর করছে। তারা হয়তো বিষয়টা নিয়ে ভাবছে। বিয়ের ব্যাপারে পরিবারের পছন্দে আমার আপত্তি থাকবে না আশা করি।ধারাবাহিক নাটক ‘দ্য রিয়েলিটি শো’ প্রচারিত হচ্ছে আজ...হ্যাঁ, নাটকটি আজ চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচারিত হবে। এক বছর আগে শুটিং করেছিলাম। অনেক কিছু মনে নেই। তবে যতটুকু মনে পড়ে, সেখানে চঞ্চলের সঙ্গে আমার সম্পর্ক থাকে। চঞ্চলকে একদিন কী কারণে যেন পুলিশ ধরে নিয়ে যায়। তারপর আমি থানায় গিয়ে শত চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারি না।