পরিবেশ আন্দোলনে সাইরাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার পরিবেশ রক্ষা আন্দোলনে নামলেন মাইলি সাইরাস। অস্ট্রেলিয়ার এক গৃহনির্মাণ প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করেছে ভিক্টোরিয়ার ফিলিপ আইল্যান্ডের ২৩ একর জায়গা। সেখানে তারা পরিবেশের ক্ষতি করে নির্মাণ করতে যাচ্ছে দালান-কোঠা। আর তা দেখেই ‘পরিবেশ বাঁচাও’ বলে মাঠে নেমেছেন সাইরাস। এই আন্দোলনের সঙ্গে ১৯৯২ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন ছবি ফার্নগুলি: দ্য লাস্ট রেইনফরেস্ট-এর তুলনা করেছেন এই শিল্পী। মাইলি সাইরাস টুইটারে লিখেছেন, ‘এই জাদুময় জায়গাটি যদি বদলে যায়, তা খুব লজ্জার একটা বিষয় হবে।’ পিটিআই।