পরিবেশের জন্য ডিক্যাপ্রিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবেন, নবজাতকদের কাছে এ যেন তাঁর দৃঢ় অঙ্গীকার। ভয়াবহ পরিবেশ বিপর্যয়, বৈশ্বিক উষ্ণতা, সবুজ বন উজাড়, কার্বন গ্যাসের উদ্গিরণ—পৃথিবীর অস্তিত্বই ভয়াবহ সংকটের মুখে। এবার পরিবেশ রক্ষার আন্দোলনে শামিল হলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশনের পক্ষ থেকে তহবলি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
২৩ জুলাই তহবিল অনুষ্ঠানে ডিক্যাপ্রিও নিজে উপস্থিত থাকবেন। যে-কেউ নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। পিটিআই।