পরী কিংবা বাবার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাত সোয়া ১১টায় দেখানো হবে নাটক পরী কিংবা বাবার গল্প। লিখেছেন ফজলুল হক আকাশ, পরিচালনা করেছেন নরেশ ভুঁইয়া। অভিনয় করেছেন সজল, মিম, দিতি প্রমুখ। একজন মেয়ের জীবনে অপরিহার্য পুরুষ কে? জরিপের এই প্রশ্নের বেশির ভাগ মেয়ের উত্তর—বাবা ও স্বামী। কিন্তু পরী তা বিশ্বাস করে না। পরীর জীবনে বাবার কোনো গুরুত্ব নেই। পরীর মার জীবনে নেই স্বামীর ভূমিকা। তাই জরিপের ফলাফল মানতে পারছে না পরী। বিষয়টি নিয়ে মার সঙ্গে কথা বলে। এবার মার কথা শুনে অবাক হয় সে। বাবার মুখোমুখি হতে চায় পরী। কিন্তু মার রহস্যময় আচরণ তাকে প্রশ্নবিদ্ধ করে। কাউকে না বলে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে।