পরীক্ষণ থিয়েটারে ‘রাজা হিমাদ্রি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪০ বছরে শিল্প-সংস্কৃতি আর জাতীয় পর্যায়ে নানা ধরনের সংকট নিয়ে দৃষ্টিপাত নাট্যদলের নাটক রাজা হিমাদ্রি মঞ্চস্থ হলো গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে। নাটকটি দেখতে পরীক্ষণ থিয়েটারে দর্শকের উপস্থিতিও ছিল লক্ষণীয়।গ্রিক নাট্যকার সফোক্লিসের ‘ইডিপাস’কে অবলম্বন করে দৃষ্টিপাত রাজা হিমাদ্রি নাটকটি তৈরি করেছে। আত্মানুসন্ধান ও পরিচয়-সংকটের যে সংগ্রাম হাজার বছর আগেও মানব-অন্তরে ক্ষত সৃষ্টি করেছিল, প্রতিনিয়ত সে ভাবনাই ফুটে উঠেছে নাটকে। হিমালয়ের গর্বিত সন্তান হিমাদ্রির আত্মানুসন্ধান আর পরিচয়-সংকটকে কেন্দ্র করে এই নাটকের কাহিনি। ডামবুক নৃপতি বিন্দুনাথন মেগামের ছেলে হিমাদ্রি কী এক দৈববাণীর ভয়ে ডামবুক থেকে পালাতে পালাতে হিমালয়ের পাদদেশে এসে আশ্রয় নেয়। প্রাগজ্যোতিষপুরে তখন চলছিল রাক্ষসী সংরম্ভীর হিংস্র তাণ্ডব। বীর হিমাদ্রি রাক্ষসীকে পরাজিত করে প্রয়াত রাজা চন্দ্রশেখরের স্ত্রী রানি ইন্দ্রানীকে বিয়ে করে রাজ্যভার গ্রহণ করে। ইন্দ্রানীর গর্ভে জন্ম নেয় হিমাদ্রির সন্তানেরা। এগিয়ে চলে দিন। একসময় ইতিহাসের পাতা থেকে একে একে হিমাদ্রির সামনে দাঁড়িয়ে যায় কিছু মানুষ। বেরিয়ে আসে অজানা সব কঠিন সত্য। রাজা হিমাদ্রি নাটকের নির্দেশনা দিয়েছেন খন্দকার তাজিম নূর। অনুবাদ করেছেন শম্ভুমিত্র।রবীন্দ্রসংগীত প্রশিক্ষণজাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ঢাকা মহানগর শাখা আজ শুক্রবার বেলা তিনটায় এবং কাল শনিবার সকাল ১০টায় রবীন্দ্রসংগীতের প্রশিক্ষণের আয়োজন করেছে। ধানমন্ডির ৭ নম্বর সড়কে অরণি বিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু হওয়ার অন্তত আধঘণ্টা আগে নাম জমা দিতে হবে। দুটি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। কিশোর বিভাগ ১১ থেকে ১৬ বছর এবং সাধারণ বিভাগ ১৬ বছরের ঊর্ধ্বে।কালার অব টাইমগুলশানের রেডিয়াস আর্ট গ্যালারিতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘কালার অব টাইম’ শীর্ষক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী।প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন: রেজাউন নবী, মোহাম্মদ ফখরুল ইসলাম, জহির হোসেন, জামান মোহাম্মদ ফখরুজ্জামান, মাহবুবুল ইসলাম, আনিসুজ্জামান, রেজাউল ইসলাম, শাহীন আক্তার, আবদুল আজীজ, সুব্রত সেন ও ফাহমিদা খাতুন। প্রদর্শনী চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।সিলেটে নৃত্য উৎসবসিলেট প্রতিনিধি জানান, সিলেট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৃত্য উৎসব। নৃত্যগুরু শ্রীহরিদাস সঞ্চরণে আয়োজিত এ উৎসবে দেশের ১২ জেলার নৃত্যশিল্পীরা অংশ নিয়েছেন।আজ সকাল ১০টায় শোভাযাত্রা ও সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। গতকাল সকাল সাড়ে ১০টায় শিশু শিল্পীদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এর পরে নৃত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম। জফির সেতুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নৃত্যশিল্পী তামান্না রহমান ও নৃত্যগবেষক শেখ মেহেদী হাসান। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠন ছন্দ নৃত্যালয়ের পরিচালক বিপুল শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবশ্রী ধর। সন্ধ্যা সাতটায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম ও সিলেটের মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আরফিনা বিলাল।অনুষ্ঠানে তামান্না রহমান, সান্ত্বনা দেবী, বিপুল শর্মা প্রমুখ নৃত্য পরিবেশন করেন।