পরীক্ষামূলক সম্প্রচারে ‘চ্যানেল টোয়েন্টি ফোর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চ্যানেল টোয়েন্টি ফোর’ যাত্রা শুরু করল। গতকাল বেলা তিনটা থেকে নতুন এই চ্যানেলটি পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ চ্যানেল টোয়েন্টি ফোর-এর উদ্বোধন করেন। এ কে আজাদ বলেন, বিনোদন ও দেশের উন্নয়নের জন্য চ্যানেল টোয়েন্টি ফোর কাজ করবে। সমাজ ও শিল্পের উন্নয়নে এটি অনুষ্ঠান ও সংবাদ প্রচার করবে। তিনি আরও বলেন, ‘আগামী ডিসেম্বর থেকে চ্যানেল টোয়েন্টি ফোর বাণিজিকভাবে সম্প্রচার করবে বলে আশা করছি।’