পরীক্ষায় মনোযোগী এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

পড়াশোনার ব্যাপারে এমা ওয়াটসন ভীষণ সিরিয়াস। এতটাই সিরিয়াস, সামনে ফাইনাল পরীক্ষা আছে বলে একের পর এক অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলচ্চিত্রের দুনিয়ায় আর পা রাখবেন না।
পড়াশোনার জন্যই ব্রিটেনের মেয়ে এমা যুক্তরাষ্ট্রে উড়ে এসেছেন। ভর্তি হয়েছেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছেন। জিসিএসসি পরীক্ষায় আটটি ‘এ প্লাস’ এবং দুটো ‘এ’ পেয়েছেন ওয়াটসন। এখান থেকেই বোঝা যায় ছাত্রী হিসেবে তিনি কত ভালো। এমার কাছের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে হলিউডের পরিচালকদের কাছ থেকে একাধিক প্রস্তাব পেলেও সবগুলোতেই ‘না’ বলে দিচ্ছেন এই ২৩ বছর বয়সী। পিটিআই।