পরীমনির বাগদান?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে পরীমনি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করলেন। হাতে হাত রাখা সেই ছবিতে লেখা, ‘ইতিহাস করে রাখব ভালোবাসা। কথা দিলাম।’
ছবির রহস্য জানতে পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘আমি নিজেও বুঝতে পারিনি কী করে কী হয়ে গেল। ভালোবাসা আসলেই এক আজব জিনিস। এবার বাস্তবে তা অনুধাবন করলাম। তাই বাগদানটা সেরে ফেললাম।’
হবু বর কে? পরীমনি বললেন, ‘বিষয়টি চমক হিসেবে রাখতে চাই। তবে এটুকু বলব, তিনি একজন ব্যবসায়ী।’ বাগদানের পর তো বিয়ের পালা। কিন্তু সে খবর জানাতে নাকি আরও তিন বছর লাগবে!
তবে পরীমনির বাগদানের বিষয়টি কতটা সত্যি, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে গুঞ্জন। কিছুদিন পরে নতুন ছবি মুক্তি দেওয়ার কথাও তো আছে। এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে পরীমনি দাবি করেন, ‘কে কী বলল, তাতে আমার কিছু যায়-আসে না। আমি বাগদান সেরে ফেলেছি, এটা শতভাগ নিশ্চিত।’