পরের জন্মে সাংবাদিক হতে চান অমিতাভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ জন্মে হলো না বটে, কিন্তু পরের জন্মে হলেও সাংবাদিক হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর ধারণা, সাংবাদিকতা কিংবা এ ধরনের পেশার সঙ্গে যুক্ত মানুষ দারুণ বাকস্বাধীনতা উপভোগ করেন। মূলত, এ কারণেই তাঁর ভেতরে সাংবাদিক হওয়ার ইচ্ছে জেগেছে। অবশ্য অমিতাভ প্রশংসায়, নাকি খোঁচা মেরে এমন মন্তব্য করেছেন, তা ঠিক স্পষ্ট নয়। এ প্রসঙ্গে ৭০ বছর বয়সী অমিতাভ এক টুইটার বার্তায় লিখেছেন, ‘পরের জন্মে নিশ্চিতভাবেই সাংবাদিক হতে চাই আমি। তাহলে কোনো রকম ভয় কিংবা আমার বক্তব্যের প্রতিক্রিয়া কী হবে, তা বিবেচনা না করে পূর্ণাঙ্গ বাকস্বাধীনতা উপভোগ করতে পারব।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। বর্তমানে ভোপালে প্রকাশ ঝাঁ পরিচালিত ‘সত্যাগ্রহ’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বর্ষীয়ান এ তারকা। এ প্রসঙ্গে অমিতাভ জানান, ‘অত্যন্ত দ্রুতগতিতে তাঁর ছবির শুটিং এগিয়ে নিচ্ছেন প্রকাশ ঝাঁ, যা রীতিমতো বিস্ময়কর।’