পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল বুধবার। গ্ল্যাডিয়েটর ছবির পরিচালক রিডলে স্কটের রবিনহুড দিয়ে শুরু হবে এবারের কান উৎসব। এদিকে অনেকের আশঙ্কা, পৃৃথিবীর নানা প্রান্তের নির্মাতা-কলাকুশলীদের এই মিলনমেলায় কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে চলমান আর্থিক মন্দা। তবে তাই বলে কানের আবেদন মোটেও কমছে না কারও কাছে। এই যেমন অলিভার স্টোন। ‘চলচ্চিত্রের মঙ্গলের জন্যই কান উৎসব দরকারি।’ পরিচালক অলিভার স্টোনের মন্তব্য। এবারের উৎসবে এসেছে তাঁর ছবি ওয়াল স্ট্রিট-এর সিক্যুয়েল মানি নেভার স্লিপস। আরও প্রদর্শিত হবে উডি অ্যালেনের ইউ উইল মিট এ টল ডার্ক স্ট্রেনজার। এসবের বাইরে এবারে প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ১৮টি ছবি। ওয়েবসাইট।