পর্দা উঠল কান উৎসবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রয়োদশ শতকের এক অশ্বারোহীকে নিয়ে একবিংশ শতকেও মাতামাতি। নাম তাঁর রবিনহুড। গত বুধবার রাতে ফ্রান্সের কানে ৬৩তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। শুরুটা হয়েছে রিডলে স্কটের রবিনহুড ছবি দিয়ে। আলো ঝলমলে ওই তারকা মেলায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ছবিতে রাসেল ক্রো, কেট ব্ল্যানশেটের মতো তারকারা অভিনয় করেছেন। উৎসবের শুরুটা হয় অভিনেত্রী ক্রিস্টিন স্কট টমাসের হাত ধরে। ফরাসি ভাষায় সাবলীল উপস্থাপনায় উৎসবে আসা অতিথিদের মাতিয়ে রাখেন তিনি। শুরুতেই তিনি বলেন, ‘কান হচ্ছে সেই নগর, যে কখনো ঘুমায় না।’ ওয়েবসাইট।