পর্দায় আলোকচিত্রের পেছনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডার্করুম–এ প্রীত রেজা
ডার্করুম–এ প্রীত রেজা

আলোকচিত্র কিছু মানুষের কাছে যেন এক নেশার নাম! ফটোগ্রাফি এখন একটি সম্ভাবনাময় পেশা। আলোকচিত্রীরা দেশ-বিদেশে সম্মানজনক সব পুরস্কার জিতছেন। অন্যদিকে, স্মার্টফোনের সহজলভ্যতার কারণে ফটোগ্রাফির প্রতি সব ধরনের মানুষের যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। তাঁরা প্রতিনিয়ত ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শেয়ার করছেন।
ফটোগ্রাফিকে সবার নাগালের মধ্য নিয়ে যেতে এটিএন নিউজে প্রতি বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে আলোকচিত্র নিয়ে টিভির অনুষ্ঠান ডার্করুম। এরই মধ্যে অনুষ্ঠানটির ৭৫টি পর্ব প্রচারিত হয়েছে।
ডার্করুম গ্রন্থনা ও উপস্থাপনা করছেন প্রীত রেজা। তিনি জানান, অনুষ্ঠানটিতে থাকছে আলোকচিত্র নিয়ে নানা বিষয়। এই যেমন একজন প্রখ্যাত আলোকচিত্রীর কাজ দেখানো, আলোকচিত্রের নানা দিক নিয়ে আলোচনা, দর্শকদের পাঠানো ছবিগুলোর মধ্য থেকে বাছাই করা কিছু নিয়ে বিশ্লেষণ, সেরা ছবি নির্বাচন, ছবি নিয়ে হয় আলোচনা, আলোকচিত্র-সংশ্লিষ্ট বিষয় নিয়ে পরামর্শ। এ অনুষ্ঠানের জনপ্রিয় বিভাগ হলো আলোকচিত্র-সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপচারিতা। অনুষ্ঠানে দর্শকেরা ফোনে সরাসরি এবং ফেসবুক পেজে প্রশ্ন করে জেনে নিতে পারেন আলোকচিত্র সম্পর্কিত প্রয়োজনীয় নানান বিষয় সম্পর্কে।