পর্দায় মা বনতে আপত্তি নেই মাধুরীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী এমন বয়স হয়েছে মাধুরীর যে এখনই তাঁকে মায়ের চরিত্রে অভিনয় করতে হবে! বলিউডে অনেকে এখন এমনটিই বলাবলি করছেন। শেষমেশ নিজের ইমেজের কথা ভেবে মাধুরী দীক্ষিত হয়তো পিছিয়ে যাবেন—এমন কথাও শোনা যাচ্ছে।কিন্তু যাঁকে নিয়ে এত কথা, সেই মাধুরী বললেন অন্য কথা। ‘পর্দায় মা হিসেবে দেখতে মোটেও খারাপ লাগবে না আমাকে। বাস্তবেও তো আমি একজন মা। তবে পর্দায় আমাকে সোনম কাপুরের মা হতে হবে। এ ব্যাপারে অনিল কাপুর কিছুদিন আগে একটা প্রস্তাব দিয়েছিলেন। তাঁর সঙ্গে কথা বলা দরকার। এর পরই ছবিতে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’অনিল কাপুর নিজের প্রযোজনা সংস্থা থেকে ফ্রিকি ফ্রাইডে ছবিটির ভারতীয় একটি সংস্করণ তৈরি করতে যাচ্ছেন। সেখানে অভিনয়ের জন্য মাধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ওয়েবসাইট।