পর্যটকদের মন জাগাতে মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার গান শুনিয়ে পর্যটকদের মন জাগাতে এগিয়ে এসেছেন শিল্পী মমতাজ। এ উদ্দেশ্যেই আগামী ৮ এপ্রিল কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে মমতাজের একক কনসার্টের আয়োজন করেছে বিডি নিউজ মিডিয়া লিমিটেড এবং বরিশালের স্থানীয় পত্রিকা কুয়াকাটা বার্তা।কক্সবাজারের মতো কুয়াকাটা সমুদ্রসৈকতকে পর্যটন নগর এবং বহির্বিশ্বে তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এই কনসার্ট সম্পর্কে শিল্পী মমতাজ বলেন, কক্সবাজারের মতো কুয়াকাটা থেকেও পর্যটন খাতে সরকার প্রচুর রাজস্ব আদায় করতে পারে। তবে এর জন্য প্রয়োজন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা। গানের মাধ্যমে পর্যটকদের কুয়াকাটার প্রতি আকৃষ্ট করাতে পারলে নিজের কাছে ভালো লাগবে বলে জানান তিনি।৮ এপ্রিল সন্ধ্যায় মমতাজ গান গাইতে মঞ্চে উঠবেন।