পর্যটন প্রসারে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন প্রসারের জন্য এখন গুজরাটে আছেন অমিতাভ বচ্চন। ঘুরবেন কচ্ছ, ভুজ, গিরসহ রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য স্থানে। শনিবার তিনি ছিলেন ভুজের খামারবাড়িতে। এখানে তাঁর থাকার জন্য সাত ফুট লম্বা বিছানা আনা হয়েছে। অমিতাভ গির জঙ্গলে সিংহের সঙ্গে দিন কাটানোর পরিকল্পনা করেছেন। ভারতের সবচেয়ে বড় সিংহের অভয়ারণ্য রয়েছে গুজরাটের এই গির জঙ্গলে। এখানে পর্যটক টানতে তৈরি হচ্ছে হোটেল। সেই হোটেল কীভাবে গড়া হবে, তাই নিয়ে হোটেলটির নির্মাতা প্রতিষ্ঠান কথা বলেছে অমিতাভের সঙ্গে। জানা গেছে, গুজরাটের পর্যটনকেন্দ্রকে নতুন করে ঢেলে সাজানোর জন্য উদ্যোগী হয়েছেন অমিতাভ।