পলাশের ‘লেটস প্লে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি-রকস্টার প্রতিযোগিতার প্রথম আসরের সেরা ভোকাল রেডিও অ্যাকটিভ ব্যান্ডের পলাশ। গায়কের পাশাপাশি ইতিমধ্যে সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তাঁর সুর ও সংগীতে এরই মধ্যে ‘ক্যানভাস’, ‘প্রাচীর’ ও ‘আল্পনা’ নামের তিনটি মিশ্র অ্যালবাম এসেছে বাজারে। এবার প্রকাশিত হলো পলাশের প্রথম একক অ্যালবাম। নাম ‘লেটস প্লে’। সম্প্রতি অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামে মোট গান রয়েছে আটটি। গানের কথা লিখেছেন তানভীর চৌধুরী, সোমেশ্বর অলি ও সাজ্জাদ হোসাইন। সংগীতায়োজন ও সাউন্ড ডিজাইন করেছেন পাভেল আরীন। পলাশ বলেন, ‘বেশির ভাগ গানের কথাই সাজানো হয়েছে আমার জীবনের বিভিন্ন স্মৃতিকথা নিয়ে। রক গান যারা পছন্দ করেন অ্যালবামটি তাদের ভালো লাগবে।’ লেটস প্লে অ্যালবামটি বাজারে এনেছে ডেডলাইন মিউজিক।