পলাশের ‘লেটস প্লে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি-রকস্টার প্রতিযোগিতার প্রথম আসরের সেরা কণ্ঠশিল্পী হয়েছিলেন রেডিও অ্যাকটিভ ব্যান্ডের পলাশ। গান গাওয়ার পাশাপাশি এরই মধ্যে গানের সুর ও সংগীত পরিচালনার কাজও করছেন তিনি। তাঁর সুর ও সংগীত পরিচালনায় এসেছে তিনটি মিশ্র অ্যালবাম—ক্যানভাস, প্রাচীর ও আল্পনা। এবার ঈদ উপলক্ষে এসেছে পলাশের একক অ্যালবাম। নাম লেটস প্লে। অ্যালবামে গান রয়েছে আটটি। গানের কথা লিখেছেন তানভীর চৌধুরী, সোমেশ্বর অলি ও সাজ্জাদ হোসাইন। সংগীতায়োজন ও সাউন্ড ডিজাইন করেছেন পাভেল আরীন। পলাশ বলেন, ‘বেশির ভাগ গানের কথাই সাজানো হয়েছে আমার বিভিন্ন স্মৃতি নিয়ে। রক গান যাঁরা পছন্দ করেন, আশা করছি অ্যালবামটি তাঁদের ভালো লাগবে।’ লেটস প্লে অ্যালবামটি বাজারে এনেছে ডেডলাইন মিউজিক।বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স