পল্লিকবির জন্মজয়ন্তীতে নাট্যোত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লিকবি জসীম উদ্দীনের জন্মদিন উপলক্ষে নাট্যোত্সবের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই উত্সব শুরু হচ্ছে আজ। চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।উত্সব উদ্যাপন পরিষদের আহ্বায়ক কাজী রফিক জানান, উত্সব উদ্বোধন করবেন কবির ‘আসমানী’ কবিতার জীবন্ত চরিত্র আসমানী। উত্সবে পল্লিকবির তিনটি কাব্যের রূপান্তরিত নাটক ও নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। নাটকগুলো হলো—সোজন বাদিয়ার ঘাট, বেদের মেয়ে ও নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ।