পশুপ্রেমী আলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুপাখিদের অধিকার নিয়ে আন্দোলন করা সুখ্যাত সংস্থা পেটার ভারতীয় শাখার আন্দোলনে শামিল হলেন বলিউডের নায়িকা আলিয়া ভাট। বর্তমানে পেটা ইন্ডিয়া কাজ করছে পথেঘাটে ঘুরে বেড়ানো গৃহহীন পশুদের সুরক্ষার জন্য। এ ব্যাপারে একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশ নিয়েছেন আলিয়া।
আলিয়া টুইট করেছেন, ‘পেটা ইন্ডিয়ার হয়ে একজন বিশেষ অতিথির সঙ্গে শুটিং করছি। এটা হতে যাচ্ছে এখন পর্যন্ত আমার সবচেয়ে স্পেশাল শুট।’
খবরটি নিশ্চিত করে একটি সূত্র জানিয়েছে, হ্যাঁ, আলিয়া এখন পেটার জন্য শুটিং করছেন। এই প্রকল্পে গৃহহীন পশুদের ওপর জোর দেওয়া হয়েছে। মাস কয়েক আগে তিনি রাস্তা থেকে একটি বিড়ালকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পেটার আন্দোলনে শরিক হতে পেরে তিনি খুবই খুশি।
ধারণা করা হচ্ছে, সেই বিড়ালটিই শুটিংয়ে আলিয়ার সেই ‘বিশেষ অতিথি’। টিএনএন।