পশ্চিমবঙ্গ সরকার গড়ছে উত্তম আর্কাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানায়ক উত্তমকুমারের ৮৫তম জন্মদিন গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গজুড়ে সাড়ম্বরে উদ্যাপন করা হলো। এদিন মহানায়ককে নিয়ে কলকাতায় ‘উত্তম আর্কাইভ’ গড়ার ঘোষণা দেন পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৌমেন্দ্রনাথ। এটি তৈরি হচ্ছে চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে। এই আর্কাইভে থাকবে উত্তমকুমারের অভিনীত, প্রযোজিত ও পরিচালিত চলচ্চিত্রের পাশাপাশি তাঁর ব্যবহূত জিনিসপত্রও। থাকবে উত্তমকুমারের নামে একটি সংগ্রহশালা।১৯৪৮ সালে উত্তমকুমার অভিনয় করেন দৃষ্টিদান ছবিতে। এরপর অভিনয় করেছেন ২০২টি ছবিতে। শেষ ছবি ছিল ১৯৮০ সালে নির্মিত ওগো বধূ সুন্দরী। অভিনয় করেছেন হিন্দি ছবিতেও।সৌমেন্দ্রনাথ আরও বলেছেন, আর্কাইভে উত্তম অভিনীত, প্রযোজিত ও পরিচালিত ছবি, ছবির নানা পোস্টার, চলচ্চিত্র চিত্রনাট্য সংরক্ষণ করা হবে। এরই মধ্যে এসব জিনিস সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে উত্তম আর্কাইভ।