পশ্চিমবঙ্গের নির্বাচনে চলচ্চিত্র ও সংগীত তারকারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছেন চলচ্চিত্র ও সংগীত তারকারা। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার তাঁর দলের জন্য তিন চলচ্চিত্র তারকা ও দুজন সংগীতশিল্পীকে মনোনয়ন দিয়েছেন। চলচ্চিত্র তারকারা হলেন চিরঞ্জিৎ, দেবশ্রী রায় ও ব্রাত্য বসু। আর সংগীতশিল্পী পরীক্ষিৎ বালা ও অনুপ ঘোষাল। ক্ষমতাসীন বামফ্রন্ট কোনো চলচ্চিত্র তারকাকে মনোনয়ন দেয়নি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও মমতা দুজন চলচ্চিত্র তারকাকে মনোনয়ন দিয়েছিলেন। তাঁরা হলেন তাপস পাল ও শতাব্দী রায়।