পশ্চিমবঙ্গের নির্বাচনে তারকাদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবার প্রার্থী তালিকায় তারকাদের ঢল নামিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পিছিয়ে নেই অবশ্য জাতীয় কংগ্রেস আর বিজেপিও।
পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে এবার মমতা ১০ জন তারকাকে মনোনয়ন দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন চলচ্চিত্রের তারকা মুনমুন সেন, শতাব্দী রায়, দেব, তাপস পাল, সন্ধ্যা রায়, মঞ্চের অর্পিতা ঘোষ, সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন, ‘ভূমি’র গায়ক সৌমিত্র রায়, ফুটবলার বাইচুং ভুটিয়া, প্রসূন ব্যানার্জি প্রমুখ। আর কংগ্রেসের প্রার্থী তালিকায় আছেন ক্রিকেট তারকা আজহার উদ্দিন। বিজেপির এই তালিকায় আছেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী, চলচ্চিত্রের তারকা জর্জ বেকার ও জাদুকর পি সি সরকার (জুনিয়র)। তবে সব দলকে টেক্কা দিয়ে তারকার ঢল নামিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস।