পা ভাঙল হ্যালি বেরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাপ্রলয় ঘটে গেছে পৃথিবীতে। মুছে গেছে সভ্যতার মানচিত্র। বেঁচে আছে গুটিকয় মানুষ। টিকে থাকার যুদ্ধে প্রতিনিয়ত যুঝতে হচ্ছে তাদের। কল্পবিজ্ঞানধর্মী অ্যাকশন ছবি ক্লাউড এটলাস-এর গল্প এটি। সাধারণত মারদাঙ্গা ছবিতে তারকারা স্টান্টম্যানদের ব্যবহার করেন। কিন্তু হ্যালি বেরি সেসবের ধার ধারেননি। স্পেনে শুটিং চলছিল ছবিটির। নিজের কাজ নিজেই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিধিবাম। পা ফেলতে গিয়ে হিসাবে গড়বড় হয়ে যায়। ফলে যা হওয়ার তাই ঘটে। পা যায় ভেঙে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে শুরু হয় ছোটাছুটি। হাসাপাতালে যাওয়ার পর চিকি ৎসক পায়ে ব্যান্ডেজ বেঁধে দেন। সেই ব্যান্ডেজ বাঁধা পা নিয়ে হুইলচেয়ারে বসে শুটিং স্পটে ফেরেন। কিন্তু শুটিং করা হয় না তাঁর। হ্যালির বদলে নেওয়া হয় একজন স্টান্টম্যানকে। ব্যাং শোবিজ।