পাঁচ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো পাঁচ কোটি রুপি? হ্যাঁ, করণ জোহরের সামনের ছবিতে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে ঠিক এই পরিমাণ অর্থই পেতে চলেছেন কারিনা কাপুর। কারিনা নিজে অবশ্য সরাসরি স্বীকার করেননি বিষয়টা। ‘করণ আমাদের পরিবারের একজনের মতো। আমরা কখনো টাকা-পয়সা, এমনকি চিত্রনাট্য—এসব নিয়েও আলাপ করি না। ও শুধু আমাকে বলে দেয় কখন শুটিং শুরু হবে আর আমার যেটা প্রাপ্য সেটাই আমাকে দেয়।’ বলেছেন কারিনা। শেষে অবশ্য হাসির ছলে উল্লেখ করতে ভোলেননি করণের কাছ থেকে পাঁচ কোটি রুপি আশা করতেই পারেন তিনি। করণের এই ছবিতে কারিনার বিপরীতে আছেন ইমরান খান।আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছেটা আপাতত পূরণ না হলেও আরেক ‘খান’ সালমানের সঙ্গে বডিগার্ড ছবিতে দেখা যাবে কারিনাকে। ওয়েবসাইট।