পাঁচ কোটি রুপির গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুম থ্রি ছবির গানের দৃশ্যে আমির খান ও ক্যাটরিনা কাইফ
ধুম থ্রি ছবির গানের দৃশ্যে আমির খান ও ক্যাটরিনা কাইফ

এর চেয়ে কম টাকায় অনেকে হয়তো একটি ছবিই বানিয়ে ফেলেন। কিন্তু না, দেদার টাকা ঢালতে কোনো কিপ্টেমি করেননি ধুম থ্রির প্রযোজক। একটি গানেই যেমন খরচ করা হয়েছে পাঁচ কোটি রুপি। ক্যাটরিনা কাইফ আর আমির খান অভিনীত সেই গানটির শিরোনাম ‘মালাং’; যে গানে আমির-ক্যাটরিনা ছাড়াও অংশ নিয়েছেন ২০০ জন শিল্পী!
শুধু শিল্পীর সংখ্যার জন্য নয়, সেট আর কস্টিউমের পেছনেও দেদার খরচ হয়েছে। দুই মাস লেগেছে এগুলো বানাতে। স্বাভাবিকভাবেই গানটি শোনা এবং দেখার জন্য উন্মুখ হয়ে আছেন শ্রোতারা। ইন্ডিয়ান এক্সপ্রেস।