পাঁচ চরিত্রে তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারই প্রথম কোনো নাটকে পাঁচটি ভিন্ন চরিত্রে একসঙ্গে অভিনয় করেছেন সজল ও ফারিয়া। চরিত্রগুলো হলো—ভিক্ষুক, মাস্তান, প্রেমিক-প্রেমিকা, স্কুলের ছাত্র-ছাত্রী এবং সাহিত্যিক। নাটকের গল্পে সজল একজন নাট্যকার। নাটকের গল্প খোঁজার জন্য স্ত্রী ফারিয়াকে নানাভাবে কল্পনা করেন তিনি। তাঁর সেই কল্পনার অংশ চরিত্রগুলো। আবার এই চরিত্রগুলো বারবার সজলের নিজের জীবনে ভর করে। নাটকটির নাম এর বেশি ভালোবাসা যায় না। সম্প্রতি ধানমন্ডি ও উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হলো। নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান এবং পরিচালনা করছেন সালমান মাহমুদ। ঈদের জন্য তৈরি হলো নাটকটি। শফিক তুহিনের জনপ্রিয় গান ‘এর বেশি ভালোবাসা যায় না’র সঙ্গে নাটকের কাহিনির নাকি যথেষ্ট মিল রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিল্পীর অনুমতি নিয়েই গানের লাইনটি নাটকের নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে।