পাঁচ ছবির গানে পাওয়ার ভয়েজের রাজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো পাওয়ার ভয়েজের চূড়ান্ত পর্ব এখনো শেষ হয়নি। এরই মধ্যে প্রতিযোগিতাটির সেরা ছয়ের অন্যতম প্রতিযোগী রাজু পাঁচটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন।ছবিগুলো হচ্ছে পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’, জাকির হোসেনের ‘রাঙামন’ ও হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’। অন্য দুটি ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানান রাজু। তিনটি ছবিতে রাজু গেয়েছেন সামিনা চৌধুরী ও কনার সঙ্গে। আর অন্য ছবিগুলোতে রাজুর সহশিল্পী ছিলেন পাওয়ার ভয়েজের সেরা ছয়ের আরেক প্রতিযোগী কর্নিয়া।রাজু বলেন, ‘চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার স্বপ্নটা অনেক দিনের। সেভাবে নিজেকে প্রস্তুতও করছি। পাওয়ার ভয়েজের প্ল্যাটফর্মটাকে বেছে নেওয়ার কারণও কিন্তু চলচ্চিত্রের গানে নিজেকে মেলে ধরার জন্য।’রাজু আরও বলেন, ‘ছবির গানে কণ্ঠ দেওয়ার স্বপ্ন ছিল। কিন্তু বিষয়টি এত তাড়াতাড়ি হয়ে যাবে, তা কখনোই ভাবিনি; তাও আবার পাঁচটি চলচ্চিত্রে। সামিনা ম্যাডামের (সামিনা চৌধুরী) মতো গুণী শিল্পী ও কনা আপুর মতো পছন্দের শিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গান করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।’