পাঁচ তরুণ পেলেন কালি ও কলম পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৬’ পাওয়া লেখকদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৬’ পাওয়া লেখকদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো

তরুণ লেখকদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে পাঁচ তরুণকে পুরস্কৃত করল শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম। গতকাল রোববার সন্ধ্যায় জাদুঘরের মূল মিলনায়তনে নবমবারের মতো দেওয়া হলো এই পুরস্কার।
‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৬’ পেলেন পাঁচ সৃজনশীল তরুণ। কবিতা বিভাগে ঢেউয়ের ভেতর দাবানল কবিতাগ্রন্থের জন্য নওশাদ জামিল, কথাসাহিত্যে ফুলবানু ও অন্যান্য গল্প বইয়ের জন্য রাফিক হারিরি, প্রবন্ধ, গবেষণা ও নাটকে কুঠুরির স্বর বইয়ের জন্য তুষার কবির, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা প্রবন্ধে ভাটকবিতায় মুক্তিযুদ্ধ বইয়ের জন্য হাসান ইকবাল এবং শিশু-কিশোর সাহিত্যে অদ্ভুতুড়ে বইঘর বইয়ের জন্য শরীফুল হাসানকে পুরস্কার দেওয়া হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য চিন্ময় গুহ ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠান শেষে দ্বিখণ্ডিতা নাটকের পাঠাভিনয় করেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ছিলেন সঞ্চালনায়। শুভেচ্ছা বক্তব্য দেন ইমদাদুল হক মিলন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও চিন্ময় গুহ। আবদুর রাজ্জাক ও আনিসুজ্জামানের অবদানের কথা স্মরণ করেন আবুল খায়ের।
উপস্থিত ছিলেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠানে তরুণদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।