পাঁচ তারকা হোটেল নয়, ধাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মেন্দ্র
ধর্মেন্দ্র

এ পরিবারের সবাই আলাদা পরিচয়ে পরিচিত। নামে ডাকে কেউ কম যান না। তবে বাবা এগিয়ে আছেন সব থেকে। অভিনয়ের পাশাপাশি বাবা ধর্মেন্দ্রর আরেকটা বিষয়ে আগ্রহ রয়েছে খুব। সেই আগ্রহকেই বাস্তবে রূপ দিতে নিজের ‘ধরম গরম-ধাবা তে তহেকা’ নামের এক রেস্তোরার খুলেছেন তিনি। কিন্তু ‘চুপকে চুপকে’, ‘ধরম-বীর’, ‘ইয়াঁদো কি বরাত’-এর মতো সফল ছবির অভিনেতা পাঁচতারা হোটেল না খুলে ধাবা অর্থাৎ রেস্তোরার প্রতি আকৃষ্ট হলেন কেন? এই প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র জানান, তাঁর তারকাসুলভ জীবনযাত্রার চেয়ে সহজ-সরল জীবনই বেশি পছন্দের। পাঁচতারা হোটেলে গিয়ে খাওয়ার চেয়ে তিনি, ধাবায় বসে সাধারণভাবে খেতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

ধর্মেন্দ্র
ধর্মেন্দ্র

এ প্রসঙ্গে বলতে গিয়ে ধর্মেন্দ্র তাঁর এক অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। একবার এক পাঁচতারা হোটেলে গিয়ে এক ব্যক্তিকে কাঁটা চামচে কেটে কেটে আম খেতে দেখেন তিনি। সেই দেখে তিনি আম হোটেলের ঘরে দিয়ে যাওয়ার জন্যে অর্ডার দেন এবং হাতে করে খান। এই জায়গা থেকেই তাঁর মনে হয়েছে পাঁচতারা হোটেলের চেয়ে, ধাবা অনেক ভালো।
ধাবা নিয়ে কথা বলার পাশাপাশি ধর্মেন্দ্র আরও জানিয়েছেন, ছেলে সানি এবং ববি দেওলের সঙ্গে আবারও কাজ করতে ইচ্ছুক বাবা ধর্মেন্দ্র। তবে ছেলেদের সঙ্গে কাজ করার আগে তাঁর একটাই শর্ত, ভালো চিত্রনাট্য চাই। একটি ভালো চিত্রনাট্যই বাবা ও দুই ছেলের এই ত্রয়ীকে ফের আনতে পারে রুপালি পর্দায়। ‘শোলে’ ছবির বিরু জানিয়েছেন, দর্শক তাঁদের একসঙ্গে এর আগে দেখেছেন ‘আপনে’, ‘ইয়ামলা-পাগলা-দিওয়ানা’ এবং ২০১৩-তে এই ছবির সিকুয়েলে। কিন্তু ‘আপনে’ বক্স অফিসে সাফল্যের মুখ দেখলেও, ‘ইয়ামলা-পাগলা-দিওয়ানা’ শুধু তাঁদের ছবি তৈরির খরচটাই ফিরিয়ে দিয়েছিল। আর ২০১৩ সালে এই ছবির সিকুয়েল একেবারেই মুখ থুবড়ে পড়ে। সে জন্যই ৭৯ বছরের এ নায়ক জানিয়েছেন, একমাত্র ভালো চিত্রনাট্যই তাঁদের আবার একসঙ্গে আনতে পারে।