পাঁচ দিনের ভাওয়াইয়া প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দিনের ভাওয়াইয়া গানের প্রশিক্ষণের আয়োজন করেছে জাহান আরা নিশি সাংস্কৃতিক ও সমাজকল্যাণ ফাউন্ডেশন এবং জাহান আরা নিশি বাংলা সংস্কৃতি বিদ্যাপীঠ। আজ বিকেল পাঁচটায় মিরপুর ১২ নম্বর সেকশনে বি ব্লকের ৭ নম্বর সড়কের ১২৯ নম্বর বাড়িতে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হবে। পাশাপাশি আজ কবি বেগম সুফিয়া কামাল ও শিল্পী জাহান আরা নিশির জন্মবার্ষিকীও উদ্যাপন করা হবে। বিজ্ঞপ্তি।