পাঁচ দিনের 'ঈদ উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শী
পড়শী

উৎসবের সকাল [০৮.০০-১১.০০]: ঈদের দিন থেকে প্রতিদিন উৎসবমুখর গান আর কথাবন্ধুর কথায় জমবে আনন্দের সকাল। গানের পাশাপাশি থাকছে সমাজের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে এমন ব্যক্তিত্বদের সঙ্গে আড্ডা।
গ্রামীণফোন প্রেজেন্টস বন্ধু আড্ডা [১১.০০-১.০০]: তারকাদের সঙ্গে আড্ডার এই আয়োজনে ঈদের দিন থাকছেন হাসান মাসুদ ও ঈশিকা খান। মঙ্গলবার শুনবেন পড়শী ও মাহাদীকে, বুধবার সুমন পাটোয়ারী ও দ্বীপান্বিতাকে, বৃহস্পতিবার বেনজির ও ইমরানকে এবং শুক্রবার শখ ও সাফা কবিরকে।
রূপালী আনন্দ [০৩.০০-০৫.০০]: ‘জি হ্যাঁ’খ্যাত মাজহারুল ইসলাম আর কথাবন্ধু সুমনের গালগল্পে জমবে ‘রূপালী আনন্দ’। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিন থাকছে ‘শুভমুক্তি’। এরপর মঙ্গলবার এই অনুষ্ঠানে থাকছেন ইমন ও আঁচল, বুধবার ফারুক, বৃহস্পতিবার তমা মির্জা ও সায়মন এবং শুক্রবার আফজাল শরীফ ও নাসরিন।
ফিজআপ মিউজিক ফিজ [০৫:০০-০৭.০০]: বিশ্বসংগীতের এ আয়োজনে ঈদের দিন থাকছে ‘শাকিরা হিটস’, মঙ্গলবার ‘অমিতাভ বচ্চন স্পেশাল’, বুধবার ‘শ্রেয়া ঘোষালের হিট গান’, বৃহস্পতিবার ‘আমির খান স্পেশাল’ এবং শুক্রবার ‘মাইকেল জ্যাকসনের হিট গান’।
রয়েল টাইগার স্টুডিও লাইভ [০৯.০০-১১.০০]: ঈদের দিন থাকছে ব্যান্ড ওল্ড স্কুল, মঙ্গলবার শূন্য, বুধবার মেঘদল, বৃহস্পতিবার গানের লড়াই ‘তারারামপাম’ এবং শুক্রবার কৃষ্ণকলির গান।
উৎসবের রাত [১১:২০- ০২:০০]: ঈদের দিন কথাবন্ধু শারমীনের রহস্যের বেড়াজালে ঘেরা ‘কুয়াশা’, মঙ্গলবার আশীফ এন্তাজ রবির ‘বাত্তি জ্বালাও’, বুধবার কথাবন্ধু কিবরিয়ার ‘ক্লোজআপ প্রেজেন্টস হ্যালো ৮৯২০’, বৃহস্পতিবার কথাবন্ধু কিবরিয়া ও সুমন আর রেহানের উপস্থাপনায় নতুন আয়োজন ‘ডর’ এবং শুক্রবার আশীফ এন্তাজ রবির ‘বাত্তি জ্বালাও’।
ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা সজাগ থাকছে এবিসি রেডিওর বার্তাকক্ষ। সর্বশেষ সব সংবাদ থাকবে প্রতি ঘণ্টার ‘এবিসি খবর’-এ।