পাঁচ বছর পর অভিনয়ে ক্লোজআপের রুমি
পাঁচ বছর পর আবারও নির্মাতা ইশতিয়াক রোমেলের পরিচালনায় টিভি নাটকে অভিনয় করছেন ক্লোজআপ ওয়ানের রুমি। নাটকের নাম ‘এই গল্প এখানেই শেষ’। নাটকে রুমির বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা খ্যাত ঊর্মিলা।জানা গেছে, নাটকের গল্প গড়ে উঠেছে রুমিকে কেন্দ্র করে। পরিচালক ইশতিয়াক আহমেদ রুমেল বলেন, আমার কাছে মনে হয়েছে নাটকটির এ চরিত্রে রুমিই মানানসই। তাই রুমিকে নিয়েই নাটকটি নির্মাণ করা হচ্ছে। রুমি বলেন, ‘দেশে এসেছি প্রায় এক মাস। এরই মধ্যে বন্ধু রোমেল তার নাটকে অভিনয়ের প্রস্তাব দিলেন। নাটকের গল্পটাও আমার ভালো লাগে। তাই রাজিও হয়ে হলাম।’ উল্লেখ্য, ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত রুমি প্রথম অভিনয় করেন ‘জীবন থেকে নেয়া’ টেলিছবিতে। এরপর রুমি একে একে মোস্তফা সরয়ার ফারুকী, রেদওয়ান রনিসহ কয়েকজন নির্মাতার পরিচালনায় কাজ করতে থাকেন। নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ‘পালাবে কোথায়’ শিরোনামের বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন রুমি।