পাঁচ বছর পর জাহিদ-মোনালিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাহিদ হাসানের বিপরীতে প্রথম অভিনয় করেছিলাম হানিফ সংকেতের “পুত্রদায়” নাটকে। এরপর হাতে গোনা আরও কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলাম। তাও আবার বছর পাঁচেক আগে। পাঁচ বছর পর আবারও জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছি।’ কথাগুলো বলছিলেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা। নাম ‘বেনিফিট অব ডাউট’। রচনা ও পরিচালনা সুস্ময় সুমন। মোনালিসা বলেন, ‘অভিনয়-জীবনের প্রথম নায়কের সঙ্গে অনেক বছর পর আবারও অভিনয় করছি। খুব ভালো লাগছে জাহিদ ভাইয়ের সঙ্গে আবারও একসঙ্গে নাটকে অভিনয় করতে পেরে। নাটকে আমাকে জাহিদ ভাইয়ের স্ত্রী হিসেবে দেখানো হয়েছে।’জাহিদ হাসান বলেন, ‘অনেক দিন পর মোনালিসা আর আমি এক নাটকে অভিনয় করছি। কয়েক বছর বিরতির পর কাজ করলেও এখনো মোনালিসার কোনো পরিবর্তন হয়নি। ও আগের মতোই সুইট আছে। হা.হা..হা...। নাটকে আমাকে ভিন্নধর্মী একটি গেটআপে দেখানো হয়েছে। গল্পটাও বেশ মজার। মানুষের মধ্যে যদি জটিলতা থাকে তাহলে মধুর সম্পর্কও রক্ষা করা সম্ভব হয় না...সেটাই এ নাটকে দেখানো হয়েছে।’বেনিফিট অব ডাউট নাটকে আরও অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান।