পাঁচ বছর পর ধারাবাহিকে অভিনয়
‘বছর পাঁচেক আগে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। এবার অভিনয় করছি আজিজুল হাকিমের “সকাল সন্ধ্যা রাত” ধারাবাহিকে। একেবারেই পারিবারিক গল্প। নাটকটিতে আমি ছন্দার স্বামী। সন্তানকে নিয়ে আমার ও ছন্দার মধ্যে মনোমানিল্য তৈরি হয়।’ বললেন অভিনেতা ও পরিচালক সোহেল আরমান।চ্যানেল আইতে কাল সোমবার থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা রাত’। লিখেছেন জিনাত হাকিম, পরিচালনা এবং একই সঙ্গে নাটকটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম।জিনাত হাকিম বলেন, ‘নাটকে শাওন চরিত্রে অভিনয় করছেন সোহেল আরমান। চরিত্রটির জন্য আমি এবং হাকিম শুরুতে কয়েকজনের কথা ভেবেছিলাম। তবে চরিত্রটির জন্য সোহেল আরমানকেই বেশি মানানসই বলে মনে হয়েছে। আর সোহেলও অভিনয় করতে রাজি হয়েছেন।’ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহেদ, মীম, আফরোজা বানু, ইলোরা গহর, সিরাজ হায়দার, লুত্ফর রহমান জর্জ, গোলাম ফরিদা ছন্দা, নাযাহ রাইদাহ হাকিম প্রমুখ।