পাঁচ বছরের পুরস্কার একসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির পাঁচ বছরের পুরস্কার দেওয়া হবে একসঙ্গে। ২০০৪ থেকে ২০০৮ সালের পুরস্কার দেওয়ার জন্য এরই মধ্যে কাজ শুরু করেছেন জুরি বোর্ডের সদস্যরা। সমিতির সহসভাপতি খসরু বলেছেন, ২০০৪ থেকে ২০০৬ সালের ছবি দেখা শেষ হয়েছে আগেই। এখন পরের দুই বছরের ছবি দেখা হচ্ছে। এখন থেকে বছরের পুরস্কার বছরেই দেওয়া হবে। এ জন্য আগের বছরের পুরস্কারগুলোকে একসঙ্গে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।খসরু আরও জানান, আগামী মার্চের শেষ সপ্তাহে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাঁকজমক করেই এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।